সমস্ত ভারতের খবর all India news

Sunday, 25 December 2022

বিমানের টিকিট বাতিল বা রিসিউডিউল হলে খরচ লাগবে না, কুয়াশার কারণেই পদক্ষেপ টাটাদের


 উত্তর ভারতে নামছে তাপমাত্রা। কুয়াশায় ঢাকছে আকাশ। এর ফলে বিপাকে পড়ছেন বিমানযাত্রীরা। বাতিল হচ্ছে বিমান। নয়তো ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে যেতে হচ্ছে যাত্রীদের। 

চাইলেও খরচের জন্য টিকিট বাতিল করতে পারছেন না যাত্রীরা। এই পরিস্থিতিতে যাত্রীদের কথা ভেবে পদক্ষেপ করল এয়ার ইন্ডিয়া।জানাল, যাত্রীরা বিনামূল্যে বিমানের টিকিট বাতিল বা রিশিডিউল করতে পারবেন।

 শনিবার এই ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া। আপাতত দিল্লি বিমানবন্দরে ওঠানামা করবে যে সব বিমান, সেগুলির টিকিট বাতিল বা রিশিডিউলের ক্ষেত্রেই যাত্রীরা এই সুবিধা পাবেন। 

যে সব বিমান দেরিতে উড়বে বা বাতিল হতে পারে, তার যাত্রীদের সঙ্গে যোগাযোগ করবে বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। যাত্রীরা চাইলে দীর্ঘ ক্ষণ বিমানবন্দরে বসে অপেক্ষা করার পরিবর্তে বিমানের টিকিট বাতিল বা রিশিডিউল করতে পারেন। এ জন্য অতিরিক্ত কোনও টাকা দিতে হবে না যাত্রীদের। এর ফলে বিমানবন্দরে ভিড়ও কমবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template