সমস্ত ভারতের খবর all India news

Monday, 19 December 2022

দুই বিশ্বকাপেই ১২ গোল, শীর্ষে থাকা ক্লোজের নজির হয়তো পরের বারই ভেঙে দেবেন এমবাপে


 বিশ্বকাপে উল্কার গতিতে ছুটঠেন কিলিয়ান এমবাপে। নিজের দ্বিতীয় বিশ্বকাপেই ১২ গোল করে ফেলেছেন তিনি। তাঁর সামনে রয়েছেন আর মাত্র পাঁচ জন। যে গতিতে এমবাপে এগোচ্ছেন তাতে হয়তো পরের বিশ্বকাপেই সবাইকে ছাপিয়ে যাবেন তিনি। হবেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা।২০১৮ সালের বিশ্বকাপে প্রথম বার খেলতে নেমে চারটি গোল করেছিলেন এমবাপে।

এ বার তিনি করেছেন ৮টি গোল। বিশ্বকাপে গোলদাতাদের তালিকায় পেলের সঙ্গে যুগ্মভাবে পঞ্চম স্থানে রয়েছেন তিনি। তাঁর ঠিক উপরেই রয়েছেন লিয়োনেল মেসি ও ফ্রান্সেরই জাঁ ফঁতে। তাঁদের গোল সংখ্যা ১৩। জার্মানির গার্ড মুলারের রয়েছে ১৪টি গোল। দ্বিতীয় স্থানে রয়েছেন ব্রাজিলেন রোনাল্ডো নাজারিয়ো। তিনি ১৫টি গোল করেছেন। শীর্ষে জার্মানির মিরোস্লাভ ক্লোজে। তাঁর গোলের সংখ্যা ১৬টি।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template