সমস্ত ভারতের খবর all India news

Saturday, 24 December 2022

মাস্ক পরা বাধ্যতামূলক করা হল পঞ্জাবে, করোনার নয়া উপরূপের সংক্রমণ রুখতে কঠোর পদক্ষেপ


 করোনার নতুন উপরূপ 'বিএফ.৭' ঘিরে আতঙ্কের মধ্যেই তত্‍পর হল পঞ্জাব সরকার। নতুন করে কোভিড সংক্রমণ ঠেকাতে সে রাজ্যে মাস্ক বাধ্যতামূলক করা হল। 

যে কোনও জমায়েত ও সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, অফিসে মুখে মাস্ক পরার বিধি কার্যকর করা হয়েছে।সে রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, সংক্রমণ মোকাবিলায় কঠোর ভাবে যাতে কোভিডবিধি পালন করা হয়, সে দিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে।

পাশাপাশি করোনা পরীক্ষায় জোর দেওয়ার কথা বলা হয়েছে। কারও কোভিডের উপসর্গ থাকলে তাঁর দ্রুত পরীক্ষা করাতে নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার রাত থেকে এই নির্দেশিকা কার্যকর করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template