সমস্ত ভারতের খবর all India news

Saturday, 24 December 2022

অরিন্দম আর আমার জুটি এই প্রথম, তাই সিনেমা হিট হতেই হবে: ঋতুপর্ণা


 মায়াকুমারী সে কালের জনপ্রিয় নায়িকা। কাননকুমার আর মায়াকুমারীর জুটিতে এক কালে মগ্ন ছিল দর্শক। কিন্তু আচমকা কী হল? হারিয়ে গেলেন সে কালের হিট নায়িকা।

 কাট টু ২০২৩। সে কালের সেই হিট নায়িকার জীবনীচিত্র তৈরি করতে উদ্‌গ্রীব বর্তমানের পরিচালকরা। এমনই এক প্রেক্ষাপটে আগামী ছবির গল্প বুনেছেন পরিচালক অরিন্দম শীল।ছবির নাম 'মায়াকুমারী'। প্রকাশ্যে এল ছবির পোস্টার।

 ছবিতে নামভূমিকায় ঋতুপর্ণা সেনগুপ্ত। কাননকুমারের চরিত্রে আবির চট্টোপাধ্যায়। এখানেই রয়েছে টুইস্ট। কাননকুমার এবং তাঁর নাতি এই দুই চরিত্রেই দর্শক দেখবেন আবিরকে। অভিনেতার কথায়, ''কঠিন বলব না। বরং নতুন চ্যালেঞ্জ ছিল। সেই প্রক্রিয়াটা আমি খুব উপভোগ করেছি।''আগামী বছরের শুরুতে ১৩ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে 'মায়াকুমারী'।

 অন্য দিকে এই প্রথম অরিন্দম শীলের পরিচালনায় অভিনয় করছেন ঋতুপর্ণা। তাঁর উত্তেজনার পারদ অনেকটাই উঁচুতে। বললেন, ''প্রথম বার অরিন্দম আর আমি একসঙ্গে, তাই ছবিটা হিট হতেই হবে।''

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template