সমস্ত ভারতের খবর all India news

Wednesday, 21 December 2022

মাঝসমুদ্রে মেয়ের সঙ্গে ব্যস্ত অর্জুন, স্ত্রী সৃজিতা লিখলেন...


 বাকি আর মাত্র ৪ দিন। ইতিমধ্যেই ক্রিসমাসের ছুটির মেজাজে সবাই। হাতে ৭ দিনের ছুটি। সবাই বেরিয়ে পড়েছেন নিজেদের পছন্দ মতো জায়গায়। তেমনই স্ত্রী ও মেয়েকে বেড়াতে বেরিয়ে পড়েছেন অভিনেতা অর্জুন চক্রবর্তীও। কাজের ফাঁকে সুযোগ পেলেই স্ত্রী সৃজিতা এবং মেয়েকে নিয়ে বেড়িয়ে পড়েন তিনি। 

এই বছরের ক্রিসমাসের ছুটিটা সমুদ্রতটেই কাটাতে চান সোনাদা সিরিজ়ের আবির।পরিকল্পনা মতো উড়ে গিয়েছেন ইন্দোনেশিয়ার বালিতে। সেখানেই মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি টলিপাড়ার নায়ক। অর্জুনের মেয়ের বয়স ৩ অথবা ৪ বছর হবে। বাবার সঙ্গে জলকেলিতে মাতল খুদে। 

এমনিতেই বাবার সঙ্গ পাওয়া বেশ কঠিনই হয় অনেক সময়। কারণ, সারা ক্ষণ কোনও না কোনও শুটিংয়ে ব্যস্ত অর্জুন। তবে এই সময়টা শুধুই পরিবারের। তাই তো বালির সমুদ্রে মেয়েকে নিয়ে ব্যস্ত অর্জুনকে ফ্রেমবন্দি করলেন স্ত্রী সৃজিতা।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template