স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে এখনই জামিন দিল না কলকাতা হাই কোর্ট। তদন্ত কোন পর্যায়ে রয়েছে সিবিআইয়ের কাছে তা জানতে চাইল বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২১ ডিসেম্বর।
ফলে এখন সুবীরেশকে জেলেই থাকতে হচ্ছে।গত মঙ্গলবার শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় ধৃত কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং সুবীরেশ কলকাতা হাই কোর্টে জামিনের আবেদন করেন। এই মামলায় বৃহস্পতিবার সিবিআইয়ের কাছে একাধিক প্রশ্ন তুলে রিপোর্ট চায় হাই কোর্ট।
আদালত জানায়, নিয়োগ দুর্নীতির তদন্ত কী পর্যায়ে রয়েছে, তদন্ত শেষ করতে আর কতদিন লাগতে পারে? এই তদন্তের জন্য সুবীরেশকে হেফাজতে রাখার প্রয়োজন রয়েছে কি, না? দুর্নীতিতে তাঁর কী ভূমিকা রয়েছে, তাঁর বিরুদ্ধে আর কোন মামলা বিচারাধীন রয়েছে তা সিবিআইকে রিপোর্ট দিয়ে জানাতে হবে।

No comments:
Post a Comment