দেবের প্রথম ছবির নায়িকা তিনি। ২০০৭ সালে মুক্তি পায় 'অগ্নিশপথ' ছবিটি। নায়ক দেবের আত্মপ্রকাশ, নায়িকা রচনা বন্দ্যোপাধ্যায়। প্রায় পনেরো বছরের চেনাজানা। দিন কয়েক আগেই রচনার 'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে দেখা গিয়েছিল দেবকে।
এ বার নায়কের আসন্ন ছবি 'প্রজাপতি'র প্রচারে শরিক হলেন রচনা।রচনার মঞ্চে গিয়ে রীতিমতো তাঁকে লজ্জায় ফেলেছিলেন দেব। সরাসরি অভিনেত্রীকে জি়জ্ঞেস করে বসেন তাঁর আয়ের কথা। তাতেই বেজায় লজ্জা পেয়ে যান রচনা। লজ্জায় মুখ ঢেকে ফেলেন অভিনেত্রী। তবে এ বার দেবের আমন্ত্রণে এসে হাপুস নয়নে কেঁদে ভাসালেন রচনা।

No comments:
Post a Comment