সমস্ত ভারতের খবর all India news

Sunday, 25 December 2022

'এইউ' কে! সুশান্ত-মৃত্যুর তদন্তের সময় রিয়াকে ৪৪ বার ফোন করেছিলেন সাংসদের ছেলে?


 অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুরহস্যের কিনারা এখনও হয়নি, তার মধ্যে হঠাত্‍ 'এইউ' নিয়ে কেলেঙ্কারি। কার নামের আদ্যক্ষর সেটি? সে নিয়ে আবার জলঘোলা। 

কেঁচো খুঁড়তে কেউটে বেরোল লোকসভায়।মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবসেনা শিবির সম্প্রতি দাবি করেছে, উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে প্রয়াত সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে তদন্তের সময় ৪৪ বার ফোন করেছিলেন!লোকসভায় সাংসদ রাহুল শেওয়ালেও বললেন, 'রিয়া চক্রবর্তী 'এইউ' আইডি থেকে ৪৪টি কল পেয়েছেন । বিহার পুলিশ জানাচ্ছে, 'এউ' মানে আদিত্য উদ্ধব ঠাকরে।' রাহুল সিবিআই তদন্তের গতিবিধি নিয়েও প্রশ্ন তোলেন এর পর।

 এ দিকে, আদিত্য ঠাকরে তাঁর এবং রিয়ার ব্যক্তিগত সংযোগের কথা উড়িয়ে দিয়েছেন। সুশান্তের মৃত্যুতে তাঁর জড়িত থাকার অভিযোগও অস্বীকার করেছেন। কিন্তু 'এইউ' তা হলে কে? তিনি না হয়ে যান না, মোটামুটি নিশ্চিত অভিযোগকারীরা। দু'বছর পর তদন্তে নয়া মোড় আনতে চলেছে এই তথ্য।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template