সমস্ত ভারতের খবর all India news

Sunday, 25 December 2022

বলি অভিনেত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! সহ-অভিনেতার বিরুদ্ধে অভিযোগ জানালেন তুনিশার মা


 বলিউড অভিনেত্রী তুনিশা শর্মাকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন সহ-অভিনেতা! মুম্বই পুলিশের কাছে এই মর্মেই অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রীর মা। 

শনিবার রাতে এ কথা জানিয়েছেন মুম্বই পুলিশের ডিসি চন্দ্রকান্ত যাদব।শনিবার বিকেলে সিরিয়ালের শুটিং সেটেই বছর কুড়ির তুনিশার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকেরা। ডিসিপি যাদব জানিয়েছেন, 'আলিবাবা: দাস্তান-ই কাবুল'-এ তুনিশার সহ-অভিনেতা শেজ়ান খানের বিরুদ্ধে মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলেছেন তাঁর মা।

 পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তুনিশার মায়ের অভিযোগ পেয়ে শেজ়ানকে জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় পুলিশ খুন এবং আত্মহত্যা— দু'টি দিকই খতিয়ে দেখবে। ঘটনার সময় সেটে হাজির কলাকুশলীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template