সমস্ত ভারতের খবর all India news

Friday, 23 December 2022

৮০ ক্রিকেটার বিক্রি, খরচ ১৬৭ কোটি টাকা! আইপিএলের ছোট নিলামেও টাকার ছড়াছড়ি


 আগামী মরসুমের আগে এ বার ছোট নিলাম হওয়ার কথা ছিল। কিন্তু সেই ছোট নিলাম আর ছোট রইল না। সেখানেও টাকার ছড়াছড়ি। আগের আইপিএলের সব রেকর্ড ভেঙে গেল। আগামী বছর প্রতিযোগিতার আগে নিজেদের দল গুছিয়ে নিল ১০টি ফ্র্যাঞ্চাইজ়ি।এ বারের নিলামে মোট ৪০৫ জনের নাম ছিল।তার মধ্যে ২৭৩ জন ভারতীয় ও ১৩২ জন বিদেশি। মোট ৮৭ জন ক্রিকেটারকে কেনা যেত। তার মধ্যে ৮০ জন বিক্রি হলেন। এই ৮০ জনের পিছনে খরচ হল ১৬৭ কোটি টাকা।

 নিলামের পরে ১০টি দলের মধ্যে সাতটি দল তাদের পুরো দল তৈরি করে ফেলেছে। অর্থাত্‍ তাদের দলে ২৫জন করে ক্রিকেটার রয়েছে। তার মধ্যে ৮জন করে বিদেশি ক্রিকেটার। সেই দলগুলি হল চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, গুজরাত টাইটান্স, লখনউ সুপার জায়ান্টস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদ। মুম্বই ইন্ডিয়ান্সে রয়েছে ২৪ জন ক্রিকেটার। অর্থাত্‍, আরও এক জন কিনতে পারত তারা। তবে বিদেশি ক্রিকেটারের কোটা শেষ করেছে তারা।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template