বেআইনি কয়লা ধরতে পুলিশের তত্পরতা শুরু হয়েছে পুরুলিয়ায়। চলছে লাগাতার অভিযান। সেই অভিযানে আটক অন্তত ৪০টি কয়লাবোঝাই লরি। বাজেয়াপ্ত কয়েক হাজার টন বেআইনি কয়লা।পুলিশ সূত্রে খবর, অবৈধ কারবার রুখতে কয়লাবোঝাই গাড়ি দেখলেই খতিয়ে দেখা হচ্ছে কাগজপত্র।
সঠিক কাগজপত্র না থাকলে সেই ট্রাকগুলোকে ফিরিয়ে দেওয়া হচ্ছে পুরুলিয়া জেলার সীমানা থেকেই।গত এক মাসেরও কম সময়ে অভিযান চালিয়ে পুরুলিয়া জেলার বিভিন্ন থানা এলাকায় বেআইনি কয়লাবোঝাই প্রায় ৪০টি গাড়ি আটক করা হয়েছে।
একই সঙ্গে প্রায় ৩ হাজার মেট্রিক টন বেআইনি কয়লা বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত লরির চালক এবং কয়লা পাচারকারীদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশের ভয়ে গত কয়েক দিন ধরে ঝাড়খণ্ড-বাংলা সীমানায় থমকে কয়েকশো অবৈধ কয়লাবোঝাই লরি।

No comments:
Post a Comment