সমস্ত ভারতের খবর all India news

Thursday, 15 December 2022

দিলীপের বক্তব্যকে 'হাতিয়ার' করে কম্বলকাণ্ডে শুভেন্দুর শাস্তির দাবি জানালেন কুণাল


 দিলীপ ঘোষের বক্তব্যকে হাতিয়ার করেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শাস্তির দাবীতে সরব হলেন কুণাল ঘোষ। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে তৃণমূল মুখপাত্র আক্রমণ শানালেন নন্দীগ্রামের বিধায়ককে। তিনি বলেন, ''দিলীপ ঘোষ বলেছেন পুলিশের ওপর ভরসা করে এই ধরনের অনুষ্ঠান করা ঠিক না। আরও প্রস্তুতি প্রয়োজন ছিল।তাতেই স্পষ্ট যে, ওখানে পর্যাপ্ত প্রস্তুতি ছিল না।

 তাই আমরা দাবি করছি, শুভেন্দু অধিকারী-সহ ওই ঘটনার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের সকলের বিরুদ্ধেই এফআইআর করা উচিত।'' তিনি আরও বলেন, ''কম্বল দেওয়ার নাম করে এতগুলো লোককে ডেকে আনা হয়েছে। অথচ কোনও প্রস্তুতি ছিল না। দিলীপবাবু তো ঠিক কথাই বলেছেন। শুধু পুলিশের ওপর নির্ভর করেই তো আর এ সব করা যায় না। দোষ যে শুভেন্দুদের, দিলীপ ঘোষ তো নিজেই বলে দিয়েছেন।''

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template