সমস্ত ভারতের খবর all India news

Saturday, 17 December 2022

স্বজনহারা দেব, শোকের ছায়া অধিকারী পরিবারের


 সামনেই 'প্রজাপতি'র মুক্তি। ছবির প্রচারে এ দিক-সে দিক ছুটতে হচ্ছে তাঁকে। তার মধ্যেই অধিকারী পরিবারে দুঃসংবাদ। স্বজনহারা হলেন সাংসদ-অভিনেতা দেব। হঠাত্‍ই নিজের জেঠু তারাপদ অধিকারীকে হারালেন অভিনেতা। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬৫। 

হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয় দেবের জ্যাঠার।জেঠুর শেষকৃত্যে যোগ দিতে ইতিমধ্যেই মেদিনীপুরের উদ্দেশে রওনা দিচ্ছেন তিনি। গতকাল রাতেই মারা গিয়েছেন দেবের জেঠু। মেদিনীপুরের কেশপুরে অভিনেতার আদিবাড়ি, সেখানেই থাকতেন তিনি। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন দেবের বাবা গুরুপদ অধিকারী। শোকের ছায়া অধিকারী পরিবারে।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template