সমস্ত ভারতের খবর all India news

Wednesday, 14 December 2022

নবম-দশমে নিয়োগ দুর্নীতি মামলায় ইডিকে যুক্ত করার নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়


 এবার নবম-দশমে নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-কে যুক্ত করার নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। বুধবার এই সংক্রান্ত মামলার শুনানিতে তিনি এই নির্দেশ দিয়েছেন। 

এই প্রথম কোনও নিয়োগ দুর্নীতি মামলায় ইডিকে যুক্ত করার নির্দেশ দিল আদালত।ইতিমধ্যেই এই দুর্নীতির তদন্ত করছে আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কিন্তু শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তে নেমে তদন্তকারীরা বিপুল পরিমাণ টাকা লেনদেনের প্রমাণ পেয়েছেন। আদালতে সিবিআইয়ের আইনজীবী সে কথা জানিয়েছেন। এই অবৈধ আর্থিক লেনদেনের বিষয়টি তদন্ত করে দেখার জন্যই ইডিকে মামলায় যুক্ত করার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template