সমস্ত ভারতের খবর all India news

Monday, 12 December 2022

দুই রাজ্যের বিধানসভা নির্বাচন! দু'দিনের সফরে মেঘালয়ে মমতা, সঙ্গী অভিষেক


 প্রথম বার মেঘালয়ে সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথম ভিন্‌ রাজ্যে রাজনৈতিক সফরে তাঁর সঙ্গী হয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুর নাগাদ মেঘালয়ে পৌঁছেছেন মমতা। দু'দিনের সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।আগামী বছর পূর্বের দুই রাজ্য ত্রিপুরা এবং মেঘালয়ে ভোট।দুই রাজ্যেই প্রার্থী দিতে চায় তৃণমূল।

 এখন থেকেই ভোটের প্রস্তুতি শুরু করে দিলেন দলনেত্রী মমতা। ত্রিপুরার পাশাপাশি মেঘালয়কে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে তৃণমূল। গত বিধানসভা নির্বাচনে লড়াই করেনি ঘাসফুল শিবির। কিন্তু তার পরেও পাহাড়ি এই রাজ্যে এখন প্রধান বিরোধী দল তারাই। 

কংগ্রেস ছেড়ে ১১ জন বিধায়ক যোগ দিয়েছেন তৃণমূলে। এ হেন মেঘালয়ে অভিষেককে নিয়ে মমতার সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সেখানে আগে থেকেই রয়েছেন তৃণমূলের বিধায়ক মানস ভুঁইয়া। তিনি মেঘালয়ে তৃণমূলের পর্যবেক্ষক।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template