সমস্ত ভারতের খবর all India news

Wednesday, 14 December 2022

লালনকাণ্ডে নয়া মোড়, আধিকারিকদের বিরুদ্ধে করা এফআইআর খারিজের আবেদন সিবিআইয়ের


 লালন শেখের মৃত্যুতে ৭ আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের হতেই পাল্টা আইনি পদক্ষেপ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। ওই এফআইআর খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টে গেল সিবিআই। এ নিয়ে মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি।

সিবিআই হেফাজতে থাকাকালীন বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালনের রহস্যমৃত্যুতে এফআইআর দায়ের করেছে পুলিশ।তাতে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুন, তোলাবাজির অভিযোগ-সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে সিবিআইয়ের ডিআইজি এবং এএসপি-সহ মোট ৭ জনের নামে। সেই ৭ জনের মধ্যে রয়েছেন সুশান্ত ভট্টাচার্য নামে এক সিবিআই আধিকারিক।

 তিনি গরু পাচার মামলার তদন্তকারী আধিকারিক হিসাবে কাজ করছেন। ওই মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতারও করেছিলেন সুশান্ত। রাজ্য পুলিশের সেই এফআইআরকে চ্যালেঞ্জ করে এ বার কলকাতা হাই কোর্টে গিয়েছে সিবিআই। তদন্তকারী সংস্থার আবেদন, সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর খারিজ করা হোক।

 এ নিয়ে কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছে সিবিআই। আবেদন শোনার পর বিচারপতি জয় সেনগুপ্ত মামলা করার অনুমতিও দিয়েছেন। বুধবার বিকেল ৩টেয় সেই মামলার শুনানির সম্ভাবনা। লালনের মৃত্যুর তদন্তভার ইতিমধ্যেই তুলে দেওয়া হয়েছে সিআইডিকে।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template