বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখল আদালত। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি। সে দিনই রায় দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
দিল্লির রাউস অ্যাভেনিউ আদালতে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার মামলার শুনানি চলছে।দিল্লি হাই কোর্টের নির্দেশ ছিল, অনুব্রতের মামলার বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবে রাউস অ্যাভেনিউ আদালত। সেই অনুযায়ী শনিবার আদালতে মামলাটির শুনানি হয়। সকাল সাড়ে ১০টার পর শুনানি শুরু হয়েছিল। তা চলেছে প্রায় দেড় ঘণ্টা।

No comments:
Post a Comment