সমস্ত ভারতের খবর all India news

Wednesday, 21 December 2022

মিঠুন'দাকে যোগ্য সম্মান দেওয়া হয়নি! চলচ্চিত্র উত্‍সব বিতর্কে 'মহাগুরু'র পাশে দেবশ্রী


 চলচ্চিত্র উত্‍সবে আমন্ত্রণ না পাওয়া নিয়ে এ বার অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর পাশে দাঁড়ালেন দেবশ্রী রায়। বুধবার উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে দেবশ্রী জানিয়েছেন, শিল্পীকে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে রাজনীতি থাকা উচিত নয়। 

তাঁর মতে, মিঠুনকে যোগ্য সম্মান দেওয়া হয়নি।সন্তু নামে এক পোষ্যের সঙ্গে সাক্ষাত্‍ করতে বুধবার মধ্যমগ্রাম গিয়েছিলেন দেবশ্রী। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হতেই ওঠে কলকাতা চলচ্চিত্র উত্‍সব প্রসঙ্গ। সেই সঙ্গে উঠে আসে মিঠুন চক্রবর্তীর আমন্ত্রণ না পাওয়ার প্রসঙ্গও। রায়দিঘির প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবশ্রীর মতে, মিঠুনকে যোগ্য সম্মান জানানো হয়নি।

 প্রত্যেক শিল্পীর সমান সম্মান পাওয়া উচিত বলে মনে করেন মিঠুনের এই নায়িকা। তিনি বলেন, ''মিঠুন'দা আমার সহশিল্পী। আমি মিঠুন'দাকে খুব ভালবাসি। শিল্পী হিসাবে আমি তাঁকে শ্রদ্ধা করি। আমরা অনেক ছবি একসঙ্গে করেছি।'' তাঁর মতে, ''আমরা শিল্পী।

 আমরা শিল্পীর চোখে দেখি। আমার মনে হয়, চলচ্চিত্র সংক্রান্ত এমন একটা বিষয়ে সকলকে আমন্ত্রণ জানানো উচিত। সকলকে যোগ্য সম্মান দেওয়া উচিত।'' মিঠুন প্রসঙ্গে তিনি আরও বলেন, ''নিশ্চয়ই ওঁকে সেই সম্মান দেওয়া হয়নি।''

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template