সিবিআই তাঁর বিরুদ্ধে শিক্ষক নিয়োগে দুর্নীতির ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ এনেছে। তার প্রেক্ষিতেই সোমবার আলিপুর আদালতে 'ষড়যন্ত্র' নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
জানতে চাইলেন, ষড়যন্ত্রের সংজ্ঞা আসলে কী?আলিপুর আদালতে সোমবার স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল।সিবিআই সেখানে পার্থকে হাজির করে। শুনানির সময় পার্থ এজলাসে প্রশ্ন করেন, ''বৃহত্তর ষড়যন্ত্রের সংজ্ঞা কী?'' একই সঙ্গে তিনি দাবি করে বলেন, ''কোনও দিন কোনও কমিটির সঙ্গে বৈঠক করিনি।''
সোমবার আদালতে ঢোকার সময় তৃণমূলের হয়েও ব্যাট চালান পার্থ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা 'ডিসেম্বর ডেডলাইন' মন্তব্য রীতি মতো উড়িয়ে দেন তিনি। স্পষ্টই বলেন, ''তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না। কেউ পারবে না।''

No comments:
Post a Comment