সমস্ত ভারতের খবর all India news

Thursday, 22 December 2022

একই পাসওয়ার্ডে বন্ধুদের সঙ্গে ভাগ করে নেটফ্লিক্স দেখেন? নতুন বছরে আপনার জন্য খারাপ খবর!


 বছর শেষে মন খারাপ করা খবর। বন্ধুবান্ধব মিলে একই পাসওয়ার্ড দিয়ে আর নেটফ্লিক্সে সিনেমা দেখা যাবে না। ২০২৩ সাল থেকে জারি হবে নতুন নিয়ম।

 পাসওয়ার্ড হয়ে যাবে একান্তই ব্যক্তিগত। পরিবারের বাইরে তা আর শেয়ার করা যাবে না।বিশ্বের বিভিন্ন প্রান্তে বহু মানুষ নেটফ্লিক্স দেখেন।অথচ গ্রাহক সংখ্যাপিছু নেটফ্লিক্সের আয় কম। সমীক্ষায় ধরা পড়তেই বিষয়টি নিয়ে অনুসন্ধান চালান নেটফ্লিক্স কর্তৃপক্ষ। গত কয়েক মাস ধরে নানা উপায় বার করার চেষ্টায় ছিলেন তাঁদের প্রযুক্তিবিদরা। 

অবশেষে গতিবিধি নজরে রাখার রাস্তা বেরোয়। সংস্থার প্রধান রিড হেস্টিংস জানিয়েছেন, একই পাসওয়ার্ড কত জন মিলে ব্যবহার করছেন, তা বুঝে ফেলবে নতুন প্রযুক্তি। আর বোঝা মাত্রই পাসওয়ার্ড ছড়িয়ে পড়া আটকে দেবে সেটি। পাশাপাশি, গ্রাহকসংখ্যার হিসাব যাতে যথাযথ হতে পারে, তার জন্যই নতুন ব্যবস্থা চালু হবে। খুব শীঘ্রই বিনামূল্যে পাসওয়ার্ড ভাগ করার অপশন বন্ধ হয়ে যাবে।

 নেটফ্লিক্স কর্তৃপক্ষের দাবি, একই অ্যাকাউন্ট অনেকে ব্যবহার করলে গ্রাহকসংখ্যা এমনিতেই কমে যায়। দেখা গিয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই তিন-চার জন বন্ধু একসঙ্গে অ্যাকাউন্ট খুলেছেন। সাবস্ক্রিপশনের অর্থ নিজেদের মধ্যে ভাগ হয়ে যাওয়ায় বাড়তি সুবিধা পাওয়া যেত এত দিন। সেখানেই দাঁড়ি পড়তে চলেছে নতুন বছরে। লোকসান এড়ানোর তোড়জোড় শুরু করেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ওটিটি মঞ্চ।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template