সমস্ত ভারতের খবর all India news

Saturday, 3 December 2022

সপ্তাহান্তে ট্রেনের অসংরক্ষিত টিকিট কাটার প্রক্রিয়া ১০ মিনিটের জন্য বন্ধ রাখবে রেল।


 সপ্তাহান্তে ট্রেনের অসংরক্ষিত টিকিট কাটার প্রক্রিয়া ১০ মিনিটের জন্য বন্ধ রাখবে রেল। বিবৃতি দিয়ে রেল কর্তৃপক্ষ শুক্রবার পরিষেবা বন্ধ রাখার ওই ঘোষণা করেছেন। রেল জানিয়েছে, প্রযুক্তিগত উন্নতিকরণের জন্যই রেলের অসংরক্ষিত টিকিট সংক্রান্ত পরিষেবা (ইউটিএস) কয়েক মিনিটের জন্য ব্যাহত হবে।৪ ডিসেম্বর রাত ১২টা ৫ মিনিট থেকে ১২টা ১৫ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে ট্রেনের ইউটিএস পরিষেবা। রেল জানিয়েছে প্রযুক্তিগত বেশ কিছু উন্নতির প্রয়োজনে সফটওয়্যার আপগ্রেড করার জন্যই রেলের টিকিট সংক্রান্ত পরিষেবা ১০ মিনিটের জন্য বন্ধ থাকবে। তার পর আবার স্বাভাবিক পরিষেবা পাওয়া যাবে রাত থেকেই।

 পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, রাত ১২টার সময় সফটওয়্যার রিবুট করা হবে। তার পরের কিছু সময় পরিষেবা সংক্রান্ত সমস্যা হতে পারে অনুমান করেই যাত্রীদের সুবিধার্ধে এই আগাম ঘোষণা করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template