সমস্ত ভারতের খবর all India news

Saturday, 5 November 2022

আগামী বছরের শুরুতেই বিধানসভা ভোট! মেঘালয়ে যেতে পারেন অভিষেক


 আমেরিকা থেকে চোখের চিকিত্‍সা সেরে কিছু দিন বিশ্রামের পরেই নিজের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবারই অংশ নিয়েছিলেন নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারের বিজয়া সম্মিলনীতে। আর এ বার তাঁর কর্মসূচি হতে পারে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মেঘালয়ে। সব ঠিকঠাক থাকলে আগামী ১৭ নভেম্বর শিলং যেতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

আগামী বছর ফেব্রুয়ারি মাসে উত্তর-পূর্বাঞ্চলের দুই রাজ্য ত্রিপুরা ও মেঘালয়ে বিধানসভা নির্বাচন। বহু আগেই এই দুই রাজ্যে ভোটে অংশ নেওয়ার কথা ঘোষণা করেছে বাংলার শাসকদল তৃণমূল। সেই কারণেই অভিষেকের শিলং সফর বলে খবর। বর্তমানে মেঘালয় বিধানসভার বিরোধী দলনেতার পদে রয়েছেন তৃণমূল নেতা মুকুল সাংমা। কংগ্রেস ভেঙে তৃণমূলে যোগদান করেছেন মুকুল-সহ একঝাঁক নেতা-বিধায়ক। 

তার পর শিলংয়ে গিয়ে রাজ্যের সদর কার্যালয়ের উদ্বোধনও করে এসেছেন অভিষেক। আর কয়েক মাস পরেই বিধানসভা ভোট। তাই তার আগের প্রস্তুতি দেখতে শিলং যেতে পারেন তিনি।পাশাপাশি, ত্রিপুরার ভোটেও নজর রাখছে তৃণমূল। ত্রিপুরার দায়িত্বে রয়েছেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ও প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। 

কিন্তু সেখানেও যাওয়ার জন্য অভিষেককে আমন্ত্রণ জানিয়েছেন ত্রিপুরা তৃণমূলের নেতারা। তাই মেঘালয়ের পর আগরতলা সফরেও যেতে পারেন তিনি। তবে সেই সফরের সূচি এখনও তৈরি হয়নি বলেই খবর। পশ্চিমবঙ্গে তৃতীয় বার জয়ের পরেই ভিন্‌রাজ্যে রাজনীতি করতে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন অভিষেক। সেই রণনীতিতেই গোয়া বিধানসভার নির্বাচনে প্রার্থীও দিয়েছিল তৃণমূল। তাতে সফল না হলেও, নিজেদের লক্ষ্যে এখনও অবিচল ডায়মন্ড হারবারের সাংসদ।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template