সমস্ত ভারতের খবর all India news

Sunday, 9 October 2022

দুর্গাপুজোর মাত্র কয়েকদিনের মাথায় এই লক্ষ্মীপুজো ঘিরেও উত্‍সাহ-উদ্দীপনার শেষ নেই।


 

আজ কোজাগরী লক্ষ্মীপুজো। ধনদেবীর আরাধনায় মেতে উঠেছে গোটা বাংলা। দুর্গাপুজোর মাত্র কয়েকদিনের মাথায় এই লক্ষ্মীপুজো ঘিরেও উত্‍সাহ-উদ্দীপনার শেষ নেই।

গ্রাম থেকে শহর ধন-সম্পত্তির দেবীর পুজো ঘিরে উত্‍সাহ অন্তহীন। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরাও মেতেছেন ধনদেবীর পুজোয়। তবে ফি বারের মতো এবারও লক্ষ্মীপুজোয় বাজারে গিয়ে মাথায় হাত মধ্যবিত্তের। ফল-ফুল থেকে শুরু করে শাক-সবজির আগুন দামে পকেটে আম আদমির।


পঞ্জিকার বিষুদ্ধ মতের সময় সারণী মেনে রবিবার ভোর ৩ টে ২৯ মিনিট ৫৬ সেকেন্ডে পূর্ণিমা পড়ে গিয়েছে। অর্থাত্‍ আজ ভোর থেকেই মা লক্ষ্মীর আরাধনা পর্ব শুরু করা যাচ্ছে। রবিবার গোটা দিন কাটিয়ে রবিবার গভীর রাত অর্থাত্‍ ২টো ২৫ মিনিট ২০ সেকেন্ড পর্যন্ত পূর্ণিমা থাকছে। সুতরাং ধনদেবীর আরাধনায় লম্বা সময় মিলছে এবার।
গ্রাম থেকে শহর সর্বত্র মা লক্ষ্মীর আরাধনা ঘিরে ফের একবার উত্‍সবের মেজাজ।

 তবে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের উদ্বেগ বাড়াচ্ছে লক্ষ্মীপুজোর বাজারদর। তবে লক্ষ্মীপুজোয় বাজারের চড়া দামের বিষয়টি অবশ্য এবারই নতুন নয়। প্রতিবার পুজোর আগের দিন কিংবা পুজোর দিনেও ফল-ফুল, শাক, সবজির দাম চড়া থাকে। প্রায় দ্বিগুণ দামে কিনতে হয় অনেক দশকর্মার সামগ্রীও। এবারও পরিস্থিতির বিশেষ বদল নেই। লক্ষ্মীপুজোয় বাজার করতে গিয়েই তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন সাধারণ মানুষ।


সব মিলিয়ে কোজাগরী লক্ষ্মীপুজো ঘিরে দুর্গাপুজোর মাত্র কয়েকদিনের মাথায় বাংলা-জুড়ে ফের একবার উত্‍সবের টানটান আমেজ। কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষে বাড়ি-ঘর-দালান আলপনা দিয়ে সাজিয়ে তোলার তোড়জোড় শুরু কাকভোর থেকেই। অনেকে আবার ঘর সাজানোর এই পর্ব সেরে রেখেছেন গতকালই। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরা, ধনদেবীর আরাধনায় বিন্দুমাত্র ফাঁকও রাখতে চান না কেউ।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template