সমস্ত ভারতের খবর all India news

Monday, 7 November 2022

রাজ্য সরকারের কৃষকবন্ধু প্রকল্পের টাকা মিলছে না! আবেদনপত্র জমা দিতে গেলে নিচ্ছেন না কর্তৃপক্ষ। আগাম ৪০ শতাংশ টাকা চাওয়া হচ্ছে।


 রাজ্য সরকারের কৃষকবন্ধু প্রকল্পের টাকা মিলছে না! আবেদনপত্র জমা দিতে গেলে নিচ্ছেন না কর্তৃপক্ষ। আগাম ৪০ শতাংশ টাকা চাওয়া হচ্ছে। জেলার একাধিক বিডিও অফিসে কাজ করছে 'দালালচক্র'। 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েও কাজ হয়নি। এমনই সব অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন মৃত ২২ জন কৃষকের পরিবারের সদস্য।তাঁরা জনস্বার্থ মামলা দায়ের করেছেন। সোমবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি রয়েছে।

 গত লোকসভা ভোটের আগে কৃষকবন্ধু প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার। এই প্রকল্প অনুসারে, ১৮ থেকে ৬০ বছর বয়সি কোনও কৃষকের মৃত্যু হলে পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা। মুর্শিদাবাদের মৃত ২২ জন কৃষক পরিবারের অভিযোগ, আবেদন জমা দিতে গেলে তা সরাসরি গ্রহণ করছে না বিডিও অফিস। সেখানে বলা হচ্ছে, তৃতীয় কোনও পক্ষ (থার্ড পার্টি) মারফত আবেদন জানাতে। মামলকারীদের বক্তব্য, তৃতীয় পক্ষের দ্বারা আবেদন করতে গেলে আগাম ৪০ শতাংশ অর্থাত্‍, ৮০ হাজার টাকা করে কাটমানি চাওয়া চলছে।

 মুর্শিদাবাদের বিভিন্ন বিডিও অফিসে এই চক্র কাজ করছে বলে তাঁদের দাবি।জনস্বার্থ মামলায় মৃত কৃষক পরিবারের সদস্যরা মুর্শিদাবাদের রানিনগর-১, ডোমকল, বহরমপুর বিডিও অফিসের দিকে আঙুল তুলেছেন। এই দফতরগুলিকে মামলায় যুক্ত করাও হয়েছে। মামলকারীদের আইনজীবী তন্ময় বসু বলেন, ''মৃত কৃষকদের পরিবারকে বঞ্চনা করা হচ্ছে। আবেদন গ্রহণের জন্য তাঁদের কাছে প্রচুর টাকা চাওয়া হচ্ছে। যা দিতে এই পরিবারগুলি অক্ষম। তাই তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছেন সরকারের দেওয়া প্রাপ্য আদায় করতে।''

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template