সমস্ত ভারতের খবর all India news

Thursday, 3 November 2022

তৃণমূল নেতা ভাদু শেখ খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।


 তৃণমূল নেতা ভাদু শেখ খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। ভাদু হত্যার ৭ মাসেরও বেশি সময় পর সিবিআইয়ের জালে ধরা পড়ল ফয়জল শেখ ওরফে পলাশ। তদন্তকারী সংস্থার আধিকারিকরা তাঁকে জেরা করছেন।গত ২১ মার্চ রাতে রামপুরহাটের বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান ভাদুকে।ভাদু খুনে অভিযুক্ত ফয়জল ওরফে পলাশ। তাকে দীর্ঘ দিন ধরেই খুঁজে বেড়াচ্ছিল সিবিআই। কিন্তু ভাদু খুনের পর থেকে এলাকাছাড়া ছিল সে। পালিয়ে বেড়াচ্ছিল বিভিন্ন এলাকায়। সিবিআই গোপন সূত্রে খবর পায়, সেই ফয়জল বাড়ি ফিরেছে সম্প্রতি। এর পরই অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে সিবিআই।

 গত ২১ মার্চ বগটুই মোড়ে একটি চায়ের দোকানে খুন করা হয়েছিল ভাদুকে। তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। সিসি ক্যামেরায় ধরা পড়ে সেই খুনের দৃশ্য। সিসিটিভির ওই ভিডিয়োয় যে যুবককে বোমা ছুড়তে দেখা গিয়েছিল সেই ফয়জল ওরফে পলাশ বলে সিবিআই সূত্রে খবর। ভাদু হত্যার কিছু ক্ষণের মধ্যে ওই গ্রামের কয়েকটি বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটে। তাতে মৃত্যু হয় কয়েক জনের। এর পর ওই ঘটনার তদন্তভার দেওয়া হয় সিবিআই-এর হাতে।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template