সমস্ত ভারতের খবর all India news

Thursday, 3 November 2022

নিম্ন আদালতের হাজিরা এড়াতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।


 নিম্ন আদালতের হাজিরা এড়াতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার তাঁর আইনজীবী এ বিষয়ে হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন। বিরোধী দলনেতার তরফে দ্রুত শুনানির আর্জি করা হয়েছে। আবেদন গ্রহণ করেছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।

বস্তুত, রাজ্যের একটি ঘটনা নিয়ে বিতর্কিত ও ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছিল শুভেন্দুর বিরুদ্ধে। এ নিয়ে থানায় অভিযোগও দায়ের করা হয়। মামলাটি নিম্ন আদালতে উঠলে আগামী শনিবার বিরোধী দলনেতাকে হাজিরা দিতে বলা হয়েছিল। নিম্ন আদালতে হাজিরা দেওয়ার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন নন্দীগ্রামের বিধায়ক।

 গত সোমবার শুভেন্দুর মামলাটি হাই কোর্টে উঠেছিল। কিন্তু তখন ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে দাঁড়ান হাই কোর্টের বিচারপতি বিবেক চৌধুরী। এর পর মামলাটি আর নতুন কোনও বেঞ্চে নথিভুক্ত হয়নি। বৃহস্পতিবার নতুন কোনও বেঞ্চে দ্রুত মামলাটি শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে আর্জি জানান শুভেন্দুর আইনজীবী। সেই আবেদন গৃহীত হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template