সমস্ত ভারতের খবর all India news

Monday, 3 October 2022

আনন্দের উৎসবের মধ্যে আচমকা বিপদ।


 আনন্দের উত্‍সবের মধ্যে আচমকা বিপদ। মহাসপ্তমীর রাতে আরতি থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড  উত্তরপ্রদেশের  একটি দুর্গা পুজোর  প্যান্ডেলে। ওই ঘটনায় ৩ শিশু ও ২ মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।আহত অন্তত ৬৬ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিত্‍সা চলছে।

 পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে যোগীরাজ্যের ভাদোইয়ের। গতকাল রাত ৯টা নাগাদ যখন আরতি চলছিল ওই পুজো মণ্ডপে, সেই সময় কোনওভাবে আগুন লেগে যায় প্যান্ডেলে। এখনও পর্যন্ত আগুন লাগার প্রকৃত কারণ স্পষ্ট নয়। পুলিশের বক্তব্য ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে ওই প্যান্ডেলে। ঘটনার সময় মহিলা ও শিশু মিলিয়ে ১৫০ জন মানুষ ছিলেন মণ্ডপের ভিতরে। এই ঘটনায় ৩ শিশু ও ২ মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন ৬০ জন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিত্‍সা চলছে বলে জানা গিয়েছে।

 সপ্তমীর রাতের ভয়াবহ দুর্ঘটনার বিষয়ে জেলাশাসক গৌরাঙ রাঠি বলেন, গতকাল রাতের অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই মৃত্যু হয় একজন ৪৫ বছর বয়সি মহিলা ও একটি ১২ বছর বয়সি কিশোরের। পরে ১০ বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে হাসপাতালে। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটল, এবং তা দ্রুত সামলানো গেল না কেন, সেই বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template