সমস্ত ভারতের খবর all India news

Sunday, 4 September 2022

এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের।


 এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের। সূত্রের খবর শনিবার হুগলির কামারকুন্ডু সাইবার ক্রাইম থানায় শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক কুত্‍সা রটানো হচ্ছে এই অভিযোগ তুলে নালিশ জানানো হয়েছে। এদিন প্রাক্তন বিধায়ক মানস মজুমদার এই এফআইআর দায়ের করেন।

তাঁর দাবি, শুভেন্দু অধিকারী তৃণমূল নেতাদের বিরুদ্ধে নানা ধরণের অপপ্রচার করছেন। এর জেরে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। এই মর্মে তিনি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন।

 রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে এই অভিযোগকে কেন্দ্র করে ইতিমধ্যেই শোরগোল পড়েছে। এদিকে বিনয় মিশ্র ইস্যুকে সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মধ্যে তরজা চরমে উঠেছে। ইতিমধ্যেই অভিষেক দাবি করেছেন গত আট মাস আগে বিনয় মিশ্রের সঙ্গে শুভেন্দুর ফোনে কথা হয়েছিল।

 এদিকে শুভেন্দু পালটা জনসভায় দাবি করেন, অডিও ক্লিপ প্রকাশ্যে আনা হোক। এরপর তিনি তাঁর ফোন নম্বর উল্লেখ করে বলেন, ওই ফোন নম্বরও তার সঙ্গে প্রকাশ করতে হবে। এনিয়ে অভিষেককে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি।

সব মিলিয়ে তৃণমূল- বিজেপি তরজায় সরগরম রাজ্য রাজনীতি। তার মধ্যেই নন্দীগ্রামের বিজেপি বিধায়কের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ যেন এই বিতর্কে ঘি দিয়ে দিল। এবার পুলিশ কী ব্যবস্থা নেয়, পালটা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ হয় কি না সেদিকেই তাকিয়ে আছে বঙ্গবাসী।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template