বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু এক টোটো চালকের,আহত বেশ কয়েক টোটো যাত্রী। মৃতের নাম সাদ্দাম হোসেন।মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার কানকি ৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে।খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসেন কানকি পুলিশ ফাঁড়ি।পাশাপাশি ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে , মঙ্গলবার সকালে যাত্রী সহ টোটো নিয়ে কানকির দিকে যাচ্ছিলেন সাদ্দাম হোসেন নামে ওই টোটো চালক।এমতাবস্থায় উল্টো দিক থেকে আসা একটি বেসরকারি বাস টোটোতে সজোরে ধাক্কা মারে।ঘটনাস্থলেই জখম হয় ওই টোটো চালক।জানা গেছে চাকুলিয়া থানার বলঞ্চা গ্রামের বাসিন্দা ওই টোটো চালক।গোটা ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের কানকি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে কানকি ফাঁড়ির পুলিশ।পাশাপাশি জখম ওই টোটো চালককে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুরে পাঠানো হয়েছে ।

No comments:
Post a Comment