হাওড়া: বাড়ির সামনের ল্যাম্পপোস্টের তারে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ছাত্রীর । ওই ছাত্রী সপ্তম শ্রেণীতে পড়ত বলে খবর। বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় বিদ্যুতের খোলা তারের সংস্পর্শে আসে সে। সেটাই কাল হয়েছে।
ঘটনাটি ঘটেছে হাওড়ার জগত্বল্লভপুরের নরেন্দ্রপুর গ্রামে। মৃতের নাম তৃষা ধক। মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর। সঙ্গে সঙ্গেই ওই ছাত্রীকে নিয়ে যাওয়া হয় আমতা হাসপাতালে। কিন্তু সেখানে চিকিত্সকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই ল্যাম্পপোস্টের আর্থিংয়ের তার খোলা অবস্থায় পড়ে ছিল। বিদ্যুত্ দফতরে খবর দিয়েও কোনও লাভ হয়নি। বিপজ্জনক অবস্থাতেই খোলা পড়ে ছিল বিদ্যুতের তার। যা থেকে এদিনের এই অঘটন। ফলে তড়িদাহত হয়ে ছাত্রীর মৃত্যুর পর বিক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা।
ঘটনার পরপরই অবশ্য ওই এলাকার বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, ল্যাম্পপোস্ট থেকে যে তার ঝুলছিল তাও দ্রুত সরিয়ে দেওয়া হয়।
.jpeg)
No comments:
Post a Comment