সমস্ত ভারতের খবর all India news

Wednesday, 17 August 2022

এখন ১৫৫ টাকাতেই মিলবে আনলিমিটেড কলিং , ডেটা ! রিচার্জ কী সস্তা করল Jio ?


 Airtel, Vi সাথে টেক্কা দিতে প্রতি মুহূর্তে প্রস্তুত থাকে Jio। ফোনের রিচার্জের ক্ষেত্রে মুকেশ আম্বানির এই সংস্থাটি সবসময়েই মধ্যবিত্তের কথা বিশেষ ভাবে চিন্তা করে। তাই Jio আজকাল প্রায়ই তার রিচার্জ প্ল্যানে পরিবর্তন আনছে। বেশিরভাগ ব্যবহারকারী জিওর মাত্র এক মাসের প্ল্যান কেনেন।

আর সেই কারণেই সংস্থাটি মাঝেমাঝেই তার এক মাসের প্ল্যান পরিবর্তন করতে থাকে। এবার কোম্পানি এমনই এক প্ল্যান নিয়ে এসেছে, যা শুনেও আপনি বিশ্বাস করবেন না। আপনি Jio 155 প্রিপেড প্ল্যানে সমস্ত সুবিধা পেতে চলেছেন।

Jio 155 প্রিপেড প্ল্যানের বৈধতা 28 দিন। অর্থাত্‍ এই প্ল্যানে উপলব্ধ প্রতিটি সুবিধা 28 দিন চলবে।

Jio 155 প্রিপেড প্ল্যানে আনলিমিটেড কলিং সুবিধা পাওয়া যাচ্ছে। অর্থাত্‍, 28 দিনের জন্য রিচার্জ করার পরে, আপনাকে কল করার জন্য কোনও টাকা দিতে হবে না। এছাড়াও এতে আপনি হাই স্পিড 2GB ডাটা পাবেন। এই ডেটা 28 দিনের জন্য বৈধ হবে।

অর্থাত্‍ এই প্ল্যানে ডেটা কমিয়েছে কোম্পানি। 2GB ডাটা শেষ হয়ে গেলেও ইন্টারনেট বন্ধ হবে না, বরং চলতেই থাকবে। কিন্তু এর একটাই অপূর্ণতা আছে যে এর গতি কমে যাবে। স্পীড কমানোর পর তা কমে 64Kbps হয়ে যাবে। যদিও এই গতি খুব কম হয়ে যায়, কিন্তু তেমন কোনো সমস্যা হবে না। তবে আপনি যদি হাইস্পিড ইন্টারনেট পেতে চান সেক্ষেত্রে আপনি যেকোনো ইন্টারনেট প্ল্যান কিনতে পারেন।


No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template