সমস্ত ভারতের খবর all India news

Thursday, 18 August 2022

গরিবের পেটেও লাথি মেরে চাকরি নিচ্ছে ওরা ' , সুকন্যা ইস্যুতে সরব দিলীপ ঘোষ


 অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। এখন তাঁর মেয়ের চাকরি দুর্নীতি করেই মিলেছে বলে অভিযোগ উঠেছে। তার জন্য আজ, বৃহস্পতিবার তাঁকে হাজিরা দিতে হবে কলকাতা হাইকোর্টে। এবার এই বিষয়ে কটাক্ষ করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। জামুড়িয়ায় পুরসভা উপনির্বাচনের প্রচারে গিয়েছিলেন দিলীপ ঘোষ।

সেখানেই তিনি কটাক্ষ করেন।

 ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ?‌ এদিন মেদিনীপুরের বিজেপি সাংসদ ঘটনাটি নিয়ে বলেন, '‌অনুব্রতর মেয়ে টেট পরীক্ষায় পাশ না করেও চাকরি পেয়েছে। একটা গরিব ছেলে বা মেয়ের পেটে লাথি মেরে ২০ হাজার ৩০ হাজার টাকাও নিয়ে নিচ্ছে ওরা। নিজে দুটো কোম্পানির মালিক। তার বাবা ৫০০ কোটি টাকার মালিক। আবার ১৭ কোটি টাকা ধরা পড়েছে। টাকার খনি হয়ে গিয়েছে, কয়লা খনির মতো। ফ্ল্যাট কেনা হয়েছে টাকা রাখার জন্য। এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত। এই ধরণের নেতারা রাজনীতির কলঙ্ক। বাংলার কলঙ্ক। ভারতীয় জনতা পার্টি এর বিরুদ্ধে লড়াই করছে। আগামী দিনেও করবে।'

 অগস্ট রয়েছে ভোট। মেয়র বিধান উপাধ্যায়কে ভোট জিতিয়ে আনার জন্য এই ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বিজেপি প্রার্থী ত্রিদীব চক্রর্বতীর হয়ে প্রচারে এসে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এই ইস্যুকে সামনে রেখেই সোচ্চার হয়েছেন।

 উল্লেখ্য, অনুব্রত মণ্ডলের প্রায় ১৭ কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। আবার মেয়ের চাকরিতেও অনিয়মের অভিযোগ উঠেছে। একইসঙ্গে জড়িয়ে গিয়েছেন তাঁর ৬ জন আত্মীয়। সবাইকে ডেকে পাঠানো হয়েছে কলকাতা হাইকোর্টে। সেখানে নথি পেশ খএ ফ্ণআণ করতে হবে উদ্ভূত অভিযোগগুলি মিথ্যা। এখন দেখার জল কোনদিকে গড়ায়।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template