সমস্ত ভারতের খবর all India news

Wednesday, 17 August 2022

' নতুন তৃণমূল ' পোস্টার নিয়ে এবার মুখ খুললেন কুণাল


 দক্ষিণ কলকাতা জুড়ে তৃণমূল কংগ্রেসের হোর্ডিংয়ে জোর জল্পনা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। শাসক দলের হোর্ডিংয়ে শুধুই অভিষেক। সেখান থেকে উধাও মমতা বন্দ্যোপাধ্যায়। রাসবিহারী, কালিঘাট, ভবানীপুর-সহ বিভিন্ন এলাকায় এই পোস্টার পড়েছে।

কোনও পোস্টারে লেখা, 'আগামী ৬ মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল। ঠিক যেমন সাধারণ মানুষ চায়।' কোনও পোস্টারে আবার লেখা, 'চলুন লড়াইয়ের জন্য প্রস্তুত হন। এই লড়াই আমাদের ২৪ এর লড়াই।' এই নিয়ে জোর জল্পনা শুরু হতেই মুখ খুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

পোস্টার সম্পর্কে কুণাল বলেন, 'যে দৃষ্টি ভঙ্গি নিয়ে বিরোধীরা এই পোস্টার নিয়ে কথা বলছেন, সেখান থেকে সরে আসা ভালো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও সংলাপকে ব্যবহার করেই কেউ এই হোর্ডিং দিয়েছেন। এটা তো খুব স্বাভাবিক বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা দিয়েও হোর্ডিং তৈরি হয়। এখানে এত আলোচনার কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, অভিষেক সেনাপতি। আর নতুন তৃণমূলের কথা অভিষেক বহুবার বলেছেন। এটা নতুন কিছু নয়, নতুন তৃণমূল মানে আরও শৃঙ্খলাবদ্ধভাবে এগিয়ে যাওয়ার কথা বলা হয়েছে।' তবে চর্চা শুরু হতেই হোর্ডিংগুলো সরিয়ে ফেলা হয়েছে বলে খবর।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template