সমস্ত ভারতের খবর all India news

Sunday, 14 August 2022

রবিবাসরীয় কলকাতায় আজ দিনভর বৃষ্টি , দুই বঙ্গেই আবহাওয়ার ব্যাপক বদল

বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিমে তৈরি হওয়া নিম্নচাপের জেরে উপকূল এবং উপকূল সংলগ্ন এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত দেখা গিয়েছিল গত সপ্তাহে । তবে চলতি সপ্তাহে শনিবার ফের উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়। আর সেই নিম্নচাপের জেরেই রবিবার রাজ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, এবার উত্তরবঙ্গেও খানিক ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

শহর কলকাতা আজ সারাদিনই বৃষ্টিতে ভিজতে চলেছে। ছুটির দিনে শহরের বিভিন্ন জায়গায় হালকা- মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। এদিন শহরের তাপমাত্রা সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে । যদিও আজ সারাদিন আকাশের মুখ ভারই থাকবে শহরে কিন্তু আগামীকাল অর্থাত্‍ সোমবার মেঘমুক্ত কিছুটা পরিষ্কার আকাশ দেখতে পাওয়া যাবে। বর্ষার প্রথম দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি তৈরি হয়। তবে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া এই নিম্নচাপ গুলির জেরে দক্ষিণবঙ্গে প্রায় লাগাতার বৃষ্টি হয়ে চলেছে । যার কারণে ওই ঘাটতি বেশ কিছুটা পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে।

তাপমাত্রার খুব একটা হেরফের কিছু লক্ষ্য করা না গেলেও অস্বস্তিকর গরম থেকে মুক্তি পেতে চলেছে বঙ্গবাসী। এই লাগাতার বৃষ্টির জেরে তাপমাত্রার খুব পরিবর্তন না হলেও সামান্য কিছু কমতে পারে বলে জানা গিয়েছে। নিম্নচাপের জেরে এবারেও দক্ষিণবঙ্গের প্রভৃতি জেলাগুলিতে বেশ ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও ফের বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। যদিও বর্ষার শুরু থেকেই উত্তরবঙ্গ বৃষ্টিতে ভেসেছিল। বিশেষ কোনো ঘাটতি ছিল না সেখানে। তবে আবারও সপ্তাহ শেষে সেখানে মিলবে বৃষ্টির দেখা।


 

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template