ইলেকট্রিক বিল প্রতারণায় টাকা খোয়াচ্ছে অনেকে। জানা যাচ্ছে, হোয়াটসঅ্যাপে অজ্ঞাত নম্বর থেকে মেসেজ পাঠিয়ে বলা হচ্ছে, আপনার ইলেকট্রিসিটি পাওয়ার ডিসকানেক্ট করা হবে। কারণ, হিসেবে উল্লেখ করা হচ্ছে যে, আপনি নাকি গত মাসের বিলটাই ক্লিয়ার করেননি। পাশাপাশি একটা নম্বর দিয়ে সেখানে কলও করতে বলা হচ্ছে।
এখন আপনি সেই নম্বরে ফোন করলে সব শেষ!
সম্প্রতি, মুম্বইয়ের এমন একটা উদাহরণ সামনে এসেছে। তবে, শুধু মুম্বই নয়। কলকাতার অনেক মানুষও হোয়াটসঅ্যাপে এমন বিভ্রান্তিকর বার্তা পেয়েছেন। বিষয়টি খুবই উদ্বিগ্নের। কারণ, খুব টেক স্যাভি লোকজনও এই ভুয়ো মেসেজের পাল্লায় পড়ে মোটা টাকা খুইয়েছেন।

No comments:
Post a Comment