সমস্ত ভারতের খবর all India news

Sunday, 25 December 2022

গ্রেফতার বলি অভিনেত্রী তুনিশার 'বয়ফ্রেন্ড' শীজ়ান, মরতে প্ররোচনার অভিযোগ মায়ের


 বলিউড অভিনেতা তুনিশা শর্মার 'বয়ফ্রেন্ড' তথা সহ-অভিনেতা শীজ়ান খানকে গ্রেফতার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে তুনিশাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ করেছিলেন মৃতার মা।

 শনিবার রাতেই মুম্বই পুলিশের কাছে এ ব্যাপারে অভিযোগ দায়ের করেন তুনিশার মা।আলিবাবা: দাস্তান-ই কাবুল'-এ তুনিশার সহ-অভিনেতা শীজ়ানের বিরুদ্ধে মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার লিখিত অভিযোগ করার পর পুলিশ তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করে।তার পরই রবিবার সকালে জানা যায়, পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর মোবাইল ফোনটিও।

 প্রসঙ্গত, মেয়ের মৃত্যুর খবর পাওয়ার পরই তাঁর মা অভিযোগ করেছিলেন, তুনিশার সম্প্রতি প্রেম ভেঙেছিল। এই কারণেও মেয়ে চরম পথ বেছে নিতে পারে। এই প্রসঙ্গেই শীজ়ানকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার পরেই আত্মহত্যার প্ররোচনার মামলায় পুলিশ শীজ়ানকে গ্রেফতার করে। পুলিশ সূত্রের খবর, ঘটনার সময় শুটিংয়ের সেটে হাজির কলাকুশলীদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template