সমস্ত ভারতের খবর all India news

Thursday, 22 December 2022

জেলের গরাদ ধরে দাঁড়িয়ে উরফি, বললেন, 'দেশবাসী এটাই তো দেখতে চেয়েছিলেন'


 জেলখানার গরাদ ধরে দাঁড়িয়ে আছেন উরফি জাভেদ। পরনে সাদা অন্তর্বাস। তবে চোখ যেতে বাধ্য অন্য দিকে। উরফির হাবেভাবে বিদ্রোহের আভাস। চোখে আগুন জ্বলছে যেন।

 গরাদ ধরে দাঁড়িয়ে ক্যামেরায় তাকিয়ে বললেন, ''গোটা দেশ আমায় যে ভাবে দেখতে চায়!'' পরের দৃশ্যে সরস ব্যঙ্গে স্পষ্ট করলেন মডেল-তারকা, ''না, আমার মিষ্টি মুখটার কথা বলছি না।''তার পরই পশ্চিমী র‌্যাপ গানে ঠোঁট মেলালেন উরফি । সে গানের বিষয়বস্তুতে সারা পৃথিবীর নীতিপুলিশির প্রতি তাচ্ছিল্য, স্বাধীনতা, স্বাধীকার ঘোষণা। 

সেই মূর্তিতে উরফি বুঝিয়ে দিতে চাইলেন, দেশবাসী তাঁকে যতই ঘৃণা করুক, তিনি চলবেন নিজের মতেই। জানালেন, এত সহজে তাঁকে গারদে ঢোকানো সম্ভব নয়। ভিডিয়োতে ব্যবহৃত জেলখানার গরাদ নিছকই সাজানো।এর পর অবশ্য কথা বলে মিটিয়ে নেওয়া হয়, এমনই জানান প্রাক্তন 'বিগ বস' তারকা।

 বেশ কিছু দিন ধরেই দুবাইতে রয়েছেন উরফি। বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতেই মরুদেশে পাড়ি দিয়েছেন তিনি। সেখানে কখনও সমুদ্রসৈকতে তাঁকে দেখা যাচ্ছে, কখনও আবার নিশিযাপনের নানা ভিডিয়ো পোস্ট করেছেন। সোমবারই জানা যায়, দুবাইতে গিয়ে উরফির অসুস্থতার কথা। তার পরই পুলিশের হানা। রটেছিল, নিজের বানানো একটি পোশাক পরে রিল ভিডিয়ো শুট করছিলেন। তাতেই আপত্তি জানায় পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে। দেশে ফেরার টিকিট বাতিল হতে পারে উরফির, এমনই শোনা গিয়েছে। সেই জল্পনার মাঝে উরফির নতুন ভিডিয়ো ফের শোরগোল ফেলল।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template