সমস্ত ভারতের খবর all India news

Wednesday, 28 December 2022

মঙ্গলবার শেষকৃত্য তুনিশার, পুলিশি জেরার মুখে কী প্রতিক্রিয়া শীজ়ান খানের?


 মঙ্গলবার শেষকৃত্য সম্পন্ন হল অভিনেত্রী তুনিশা শর্মার। মেয়েকে শেষ বিদায় জানাতে এসে মূর্ছা যাচ্ছিলেন তুনিশার মা। কাঁদছেন আর শাস্তির দাবি করে চলেছেন শীজ়ানের। ওদিকে আদালতের নির্দেশে ৪ দিনের পুলিশি হেফাজতে রয়েছেন তুনিশার প্রেমিক।

 গত কয়েক দিন ধরে পুলিশি জেরায় বিভিন্ন সময় নিজের বয়ান পরিবর্তন করেছেন শীজ়ান।তবে এ বার আর ধরে রাখতে পারলেন না নিজেকে। চোখের জলে ভাসলেন শীজ়ান।মুম্বইয়ে ওয়াবি থানায় পুলিশি হেফাজতে রয়েছেন তিনি। সেখানেই এক মহিলা পুলিশ আধিকারিক জিঞ্জাসাবাদ করছিলেন অভিনেতাকে। 

সে সময় কান্নায় ভেঙে পড়েন শীজ়ান। ওই পুলিশ অফিসারের কথায়, একটা লম্বা সময় একেবারে চুপ করে বসেছিলেন, তার পরই কান্নায় ভেঙে পড়েন তিনি। সোমবারই তুনিশার বান্ধবী রায়া লবিব তুনিশার প্রেমিককে নিয়ে চমকপ্রদ তথ্য দেন। তিনি জানান, শীজ়ানের যৌন চাহিদা ছিল অত্যধিক। একই সঙ্গে ৬ থেকে দশ জন নারীর সঙ্গে সম্পর্কে থাকতেন তিনি। 

তবে সবটাই করতেন তাঁর শারীরিক চাহিদা পূরণের জন্য। রায়ার কথায়, ''ও নিজের রূপ দেখিয়ে আকৃষ্ট করত মেয়েদের। তার পর তাদের ভোগ করত। যখন মেয়েটা ওর কাছ থেকে সম্পর্কের পরিণতির দাবি জানাত, তখনই সেই সম্পর্ক থেকে বেরিয়ে যেত। তুনিশার সঙ্গেও ঠিক এমনটাই করেছে শীজ়ান। মেয়েটার জীবনটাই কেড়ে নিল!'' রায়ার দাবি, শীজ়ান সম্পর্ক এই তথ্য তাঁকে দিয়েছেন তাঁরই এক বান্ধবী। যিনি এক সময় শীজ়ানের সঙ্গে সম্পর্কে ছিলেন।

 সিরিয়ালের সেটে প্রেম শীজ়ান-তুনিশার। অল্প দিনের মধ্যে সম্পর্কে জড়ান। মৃতার মায়ের অভিযোগ, তুনিশাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেন শীজ়ান। তবে মাস কয়েক কাটতে না কাটতেই তুনিশার সঙ্গে সম্পর্কে ইতি টানেন। শেষমেশ আত্মহত্যার পথ বেছে নেন তুনিশা।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template