আজ বড়দিন। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনেও পালিত হচ্ছে জিশুর জন্মদিবস। পালিত হচ্ছে বটে, তবে তাতে প্রাণের টানের বড়ই অভাব।
কিন্তু বড়দিন বলে কথা! ইউক্রেনের মানুষকে বড়দিনের শুভেচ্ছা জানালেন প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। মনে করিয়ে দিলেন, ঠিক যে ভাবে ফেব্রুয়ারি থেকে হাজারো ঘটনা স্রেফ সহ্য করে গিয়েছেন দেশবাসী, আসন্ন শীতটাও তেমনই সহ্য করে নেবেন।রাশিয়া ইউক্রেনের মাথা নত করাতে পারবে না।
যে ভাবে রাশিয়ার আক্রমণের মুখে পড়ে ইউক্রেনের হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে, লক্ষ লক্ষ মানুষ গৃহহারা, তা-ও উঠে আসে প্রেসিডেন্টের সম্ভাষণে। তিনি বলেন, ''স্বাধীনতার জন্য প্রচুর মূল্য চোকাতে হয়। কিন্তু মনে রাখবেন, ভৃত্যবৃত্তি করার খরচ কিন্তু আরও বেশি।'' তার পরেই গত দশ মাসের অভিজ্ঞতা নিয়ে বড়দিনের বার্তায় জ়েলেনস্কি বলেন, ''যুদ্ধের একেবারে শুরু থেকে আমরা কত কী না সহ্য করে এসেছি। রাশিয়ার আক্রমণ, হুমকি, পরমাণু অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি, ক্ষেপণাস্ত্র হামলা. আরও কত কী! আমি জানি, ঠিক তেমনই আমরা এই শীতটাও কাটিয়ে দেব। কারণ আমরা জানি, আমরা লড়াইটা কী জন্য লড়ছি।''

No comments:
Post a Comment