সমস্ত ভারতের খবর all India news

Thursday, 29 December 2022

নতুন সিরিয়ালে ফিরছে দর্শকের প্রিয় 'মাধবী'? কী উত্তর দিলেন শ্রাবণী


 'রাখি বন্ধন', 'কণক কাঁকন','জীবনসাথী', 'মাধবীলতা' সিরিয়ালের পর আরও এক বার নাকি পর্দায় ফিরছেন শ্রাবণী ভুঁইঞা। টালিগঞ্জে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে। মাত্র সাড়ে চার মাসের মাথায় বন্ধ হয় 'মাধবীলতা'।

 যদিও কারণ জানা যায়নি। তবে এর মধ্যেই নতুন গুঞ্জন। ইতিমধ্যে সিরিয়ালের প্রোমো শুট করে ফেলেছেন শ্রাবণী।সত্যিই তাই? তরফে যোগাযোগ করা হয় অভিনেত্রীর সঙ্গে। প্রশ্ন শুনেই অভিনেত্রী জানিয়ে দিলেন যে পুরোটাই গুজব। শ্রাবণী বললেন, 'চারিদিকে এমনটা আমিও শুনতে পাচ্ছি।

 অনেকেই বলছেন নাকি প্রোমোও শুট হয়ে গিয়েছে। কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যে। তবে, এটা ঠিক আমি বেশি দিন কাজ ছেড়ে দূরে থাকতে পারব না। কিন্তু এখনও নতুন কোনও কাজ শুরু করিনি। এমন কিছু হলে নিশ্চয়ই জানাব।'প্রসঙ্গত, আচমকাই সিরিয়াল বন্ধের খবরে খানিকটা চমকেই গিয়েছিলেন শ্রাবণী। 

অনেক সময় টিআরপির দৌড়ে পিছিয়ে থাকলে সেই সিরিয়াল তাড়াতাড়ি বন্ধ করার সিদ্ধান্ত নেন চ্যানেল কর্তৃপক্ষ। কিন্তু এ ক্ষেত্রে বিষয়টা কিছুটা অন্য রকম। কারণ সপ্তাহের শেষে নম্বরও ভালই ছিল তাঁদের। তাই কিছুটা মনখারাপ তাঁর। তবে জীবনে এগিয়ে যেতে হবে। তাই নতুন ভাবে দর্শকের সামনে ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন শ্রাবণী।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template