সমস্ত ভারতের খবর all India news

Tuesday, 27 December 2022

এক নারীতে বসত না শীজ়ানের মন! যৌন চাহিদা মেটাতে কী করতেন তুনিশার প্রেমিক?


 মৃত্যুর দিন ১৫ আগেই ছোট তুনিশা শর্মার সঙ্গে সম্পর্ক ছেদ করেন তাঁর প্রেমিক শীজ়ান খান। তার পর থেকেই নাকি অবসাদ ঘিরে ধরছিল তরুণ অভিনেত্রীকে। শেষমেশ আত্মহত্যার পথ বেছে নেন তুনিশা।

 শনিবার সিরিয়ালের সেটেই উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। অভিনেত্রী মা বিনিতা শর্মার প্রথম থেকেই অভিযোগ ছিল মেয়ের প্রেমিকের দিকে।আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় শীজ়ানকে। 

এ বার তুনিশার প্রেমিককে নিয়ে চমকে দেওয়ার মতো তথ্য সামনে আনলেন অভিনেত্রীর বান্ধবী রায়া লাবিব।অভিনেত্রীর বান্ধবী জানান, শীজ়ানের যৌন চাহিদা ছিল অত্যধিক। একই সঙ্গে ৬ থেকে দশ জন নারীর সঙ্গে সম্পর্কে থাকতেন তিনি।

 তবে সবটাই করতেন তাঁর শারীরিক চাহিদা পূরণের জন্য। রায়ার কথায়, ''ও নিজের রূপ দেখিয়ে আকৃষ্ট করত মেয়েদের। তার পর তাদের ভোগ করত সে। যখন মেয়েটা ওর কাছ থেকে সম্পর্কের পরিণতির দাবি জানাত, তখনই সেই সম্পর্ক থেকে বেরিয়ে যেত। তুনিশার সঙ্গেও ঠিক এমনটাই করেছে শীজ়ান। মেয়েটার জীবনটাই কেড়ে নিল!'' রায়ার দাবি, শীজ়ান সম্পর্ক এই তথ্য তাঁকে দিয়েছেন তাঁরই এক বান্ধবী। যিনি এক সময় শীজ়ানের সঙ্গে সম্পর্কে ছিলেন।

 তুনিশার মৃত্যুসংবাদ প্রকাশ পেতেই সমাজমাধ্যমে নেটাগরিকদের একাংশ অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়াতে থাকেন। তবে ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে মুম্বই পুলিশ এই দাবিকে নস্যাত্‍ করে দিয়েছে।এই মুহূর্তে পুলিশি হেফাজতে রয়েছেন অভিনেত্রীর প্রেমিক শীজ়ান।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template