সমস্ত ভারতের খবর all India news

Friday, 30 December 2022

ফেসবুক থেকে সোজা কর্ণ জোহরের ছবিতে সুযোগ পেলেন কলকাতার ঝিলম, কী করে হল স্বপ্নপূরণ?


 সমাজমাধ্যম যে দিন দিন শক্তিশালী হয়ে উঠছে তা বর্তমান সময়কার প্রভাবীদের (ইনফ্লুয়েন্সর) দেখলেই বোঝা যায়। এই মুহূর্তে বাংলায় যে সব সমাজমাধ্যম প্রভাবীরা রয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন ঝিলাম গুপ্ত।

 কোনও নাচগান নয়, নিখাদ রসিকতার সঙ্গে রয়েছে বুদ্ধির মারপ্যাঁচ— এই ধরনের কনটেন্ট বানিয়ে বিখ্যাত হয়েছেন ঝিলাম।ইতিমধ্যেই অভিনয়ে হাতেখড়ি হয়ে গিয়েছে ঝিলামের। পাভেলের ছবি 'কলকাতা চলন্তিকা'-এ ছোট একটা পাঠ করেছিলেন তিনি। এ বার তাঁর ডাক এল কর্ণ জোহরের 'ধর্ম প্রোডাকশন'-এর কাছ থেকে। 

কোন ছবিতে দেখা যাবে ঝিলামকে? ছবির পরিচালকই বা কে?শোনা যাচ্ছে, পরিচালক কলিন ডি কুনহা নতুন ছবির কাজে হাতে নিয়েছেন। এই পরিচালকের উপরে ছিল 'দোস্তানা ২'-এর দায়িত্ব। এ বার কলকাতায় বসেই হিন্দি ছবির ডাক পেলেন ঝিলাম। ইতিমধ্যে লুক সংক্রান্ত পরীক্ষাও সারা। তবে তার জন্য মুম্বই যেতে হয়নি ঝিলামকে, গোটাটাই কলকাতায় বসেই হয়েছে। 

সূত্রের খবর ইতিমধ্যেই পরিচালকের সঙ্গে দেখাসাক্ষাত্‍ও হয়েছে ঝিলামের। তরফে এই বিষয়ে ঝিলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ''কেবল লুক সেটই হয়েছে, পুরোটাই ভীষণ প্রাথমিক স্তরে রয়েছে, এখনও কোনও চুক্তিপত্র কোনও কিছুতে সইসাবুদ হয়নি। এর থেকে বিশেষ কিছু এখনই জানাতে পারছি না।''

 তবে তিনি না বললেও শোনা যাচ্ছে, জানুয়ারি মাসেই নাকি ফের কলকাতা আসবেন পরিচালক। প্রায় ২০ দিন মতো শুটিং চলবে শহরে। কর্ণ জোহরের মাধ্যমে বলিউডে ঝিলামের অভিষেক হয় কি না, তা সময় বলবে!

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template