সমস্ত ভারতের খবর all India news

Saturday, 24 December 2022

প্রকাশ্যে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন? লাজুক হেসে অবাক করা জবাব জাহ্নবীর


 বাবা বনি কপূর চেয়েছিলেন, মেয়ে নিজের যোগ্যতায় ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিক। তাই শুরুতেই নিজের পরিচালিত ছবিতে নেননি জাহ্নবী কপূরকে। শ্রীদেবী-কন্যারও লক্ষ্য ছিল যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে প্রতিষ্ঠিত করা। টাকার জন্য যে কোনও প্রস্তাবে রাজি হয়ে গিয়েছেন তিনিও।

আর এখন? ৬টি ছবি করে রীতিমতো জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী। বড়দিনের আগে কোন তারকাকে কী উপহার পাঠাতে চান, সেই ইচ্ছাও প্রকাশ করলেন। আর প্রেম? ওরহান অবত্রমানীকে নিয়ে গুজব ধামাচাপা দিলেও, বর্তমানে কার সঙ্গে আছেন তিনি? কিছুতেই বললেন না জাহ্নবী। তবে এক প্রশ্নে ফিরে গেলেন অতীতের প্রেমে।

 রাস্তাঘাটে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন কখনও? জিজ্ঞাসা করতেই লজ্জায় পড়েছিলেন 'মিলি'র নায়িকা। সাংবাদিককে অবাক করে জাহ্নবী জবাব দিয়েছিলেন , 'হ্যাঁ...প্রকাশ্যে আমরা পরস্পরকে আদর করেছি।'

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template