আচমকা আগুন লেগে গেল গুয়াহাটি-কলকাতা এক্সপ্রেসে। তার জেরে এক্সপ্রেসটি ঘণ্টাখানেক আটকে পড়ে পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশনে। বেলা ১২টা নাগাদ কাটোয়া স্টেশনে এক্সপ্রেসটি ঢোকার সময় একটি কামরা থেকে ধোঁয়া বেরোতে দেখতে পান ট্রেনের যাত্রীরা।
প্রাথমিক ভাবে জানা যায়, আগুন লেগেছে এক্সপ্রেসটির একটি এসি কামরায়।এই ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। চেষ্টা করা হচ্ছে ওই আগুন আয়ত্তে আনার। পাশাপাশি, কোন কারণে ওই ঘটনা ঘটল তাও খতিয়ে দেখা হচ্ছে।

No comments:
Post a Comment