সমস্ত ভারতের খবর all India news

Saturday, 22 October 2022

সফল হয়েছে বাঁ চোখের অস্ত্রোপচার। আমেরিকার জন্স হপকিন্স হাসপাতালের চিকিত্‍সকদের পর্যবেক্ষণে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আপাতত সুস্থ।


 সফল হয়েছে বাঁ চোখের অস্ত্রোপচার। আমেরিকার জন্স হপকিন্স হাসপাতালের চিকিত্‍সকদের পর্যবেক্ষণে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আপাতত সুস্থ। তাই শীঘ্রই আমেরিকা থেকে কলকাতার পথে পাড়ি দিচ্ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব ঠিক থাকলে কালীপুজোর আগে।পুজোর দিন রাতে কালীঘাটে হয়তো দেখা যাবে তাঁকে। 

চিকিত্‍সকদের পরামর্শ অনুযায়ী, এখন কিছু দিন চোখের বিশেষ খেয়াল রাখতে হবে অভিষেককে। বাঁ চোখে ধুলো এবং তাপ যাতে না লাগে, সে দিকেও রাখতে হবে বিশেষ নজর। তাই হয়তো তাঁকে এ বার কালীপুজোর হোম-যজ্ঞের কাছাকাছি দেখা যাবে না বলে ঘনিষ্ঠ সূত্রের খবর।প্রসঙ্গত, ২০১৬ সালের অক্টোবরে মুর্শিদাবাদে এক দলীয় কর্মিসভা থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন অভিষেক। 

সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথের ধারে দাঁড়িয়ে থাকা একটি দুধের গাড়িতে আচমকা ধাক্কা মেরে উল্টে যায় তৃণমূল সাংসদের গাড়ি। দুমড়ে যাওয়া গাড়ি থেকে অভিষেককে উদ্ধার করা হয়েছিল অচৈতন্য অবস্থায়। সেই দুর্ঘটনাতে সাংসদের বাঁ চোখের নীচে 'অরবিটাল বোন' (চোখকে ধরে রাখার হাড়) ভেঙে যায়। এর পর থেকে তিনি দীর্ঘ দিন ওই চোখ নিয়ে সমস্যায় ভুগছিলেন। চিকিত্‍সার কারণে তাঁকে একাধিক বার দুবাইও যেতে হয়েছিল। তাঁর ঘনিষ্ঠ সূত্রের খবর, এর আগে কয়েক বার অভিষেকের ওই চোখে অস্ত্রোপচার হয়েছে। চিকিত্‍সা হয়েছে সিঙ্গাপুর এবং হায়দরাবাদেও। কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি। এর পর ২০২০ সালের মার্চে চোখের অস্ত্রোপচারের জন্য অভিষেকের আমেরিকা যাওয়ার কথা থাকলেও কোভিড আবহে তা দু'বছর পিছিয়ে যায়।

 কোভিড পরিস্থিতির একটু উন্নতি হওয়ায় আমেরিকায় গিয়ে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই অস্ত্রোপচার আর বেশি দিন ফেলে রাখা সমীচীন হবে না বলেও চিকিত্‍সকরা অভিষেককে পরামর্শ দিয়েছিলেন। তাই অক্টোবরেই আমেরিকা উড়ে যান তিনি। গত ১২ অক্টোবর পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে অভিষেকের চিকিত্‍সা করেন অস্ত্রোপচার করেন জন্স হপকিন্স হাসপাতালের দুই অভিজ্ঞ শল্য চিকিত্‍সক। আমেরিকা থেকে ফিরে আসবেন ডায়মন্ড হারবারের সাংসদ।

অভিষেকের অস্ত্রোপচারের পরের ছবিও প্রকাশ্যে এসেছিল। সেই ছবিতে দেখা গিয়েছিল, ডায়মন্ড হারবারের সাংসদের বাঁ চোখের মণি ছাড়া বাকি অংশ টকটকে লাল। চোখের নীচের দিকে অস্ত্রোপচারের দাগ স্পষ্ট। অস্ত্রোপচারের কারণে বাঁ চোখের একাংশ বেশ খানিকটা ফোলা রয়েছে বলেও ছবিতে দেখা গিয়েছিল।

প্রসঙ্গত, অভিষেকের দ্রুত আরোগ্য কামনা করেছিলেন তাঁর দলের নেতৃত্ব এবং কর্মিবৃন্দ। অভিষেকের অস্ত্রোপচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


KH বাংলা পত্রিকা দর্শকদের জন্য সুখবর , এখন থেকে আমাদের প্রতিবেদন পড়তে পড়তে আপনারা টাকা উপার্জন করতে পারবেন কিভাবে টাকা উপার্জন করবেন , আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেয়া আছে তাতে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন ।https://telegram.me/khbanlapatrika1

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template