সমস্ত ভারতের খবর all India news

Friday, 2 September 2022

রাজ্যের মন্ত্রী শশী পাঁজার শুভেচ্ছা বার্তায় একের পর এক ভুল বানান।


 রাজ্যের মন্ত্রী শশী পাঁজার শুভেচ্ছা বার্তায় একের পর এক ভুল বানান। যাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলছে সমালোচনার ঝড়। উত্তর কলকাতার শোভাবাজার মোড়ে বসানো হয়েছে এই ভুলে ভরা হোর্ডিংটি।

যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের মন্ত্রী শশী পাঁজার ছবি রয়েছে।

 শোভাবাজার মোড়ে একটি হোর্ডিং বসানো হয়েছে। যা হলো দুর্গা পূজোর শুভেচ্ছা বার্তা। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজার ছবি রয়েছে।

 যে হোর্ডিংয়ের উপরে লেখা রয়েছে 'শুভ শারদ উত্‍সব'। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির নিচে লেখা রয়েছে, 'মা আসছে ঘড়ে ঘড়ে, শঙ্খ বাজাও জরে জরে' এই লেখার পাশেই রয়েছে মন্ত্রী শশী পাঁজার ছবি। হোর্ডিংয়ের নিচে তাঁর নাম রয়েছে। খোদ মন্ত্রীর শুভেচ্ছা বার্তায় এই ভুলের বহর দেখে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বহু মানুষ।

 বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে এই হোডিংটির ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়েছে। যেখানে লেখা হয়েছে, 'তৃণমূল সরকারের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী মাননীয়া শশী পাঁজার দয়ায় নতুন বাংলা শব্দের আবিষ্কার!

 একজন রাজ্যের মন্ত্রী নিজেই ভুল বাংলা প্রচার করে বাংলা ভাষাকে অপমান করছেন, অনুগ্রহ করে বাংলার সংস্কৃতি নিয়ে কিছু বলবার আগে বাংলাটা শিখে আসবেন।' তবে, এখনো পর্যন্ত এ বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে কোন বক্তব্য রাখা হয়নি।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template