সমস্ত ভারতের খবর all India news

Thursday, 11 August 2022

স্বাধীনতার ৭৫ বছরে চোখের তারায় তিরঙ্গা আঁকলেন শিল্পী


 স্বাধীনতা দিবসের আবহে যখন সারা দেশে চলছে হর ঘর তিরঙ্গা তখনই এক অভিনব ভাবে ভারতকে শ্রদ্ধা জানালেন এক শিল্পী। তামিলনাড়ুর একজন শিল্পী এবং সামাজিক কর্মী তার ডান চোখ এঁকেছেন ভারতীয় পতাকার রঙে।২০২২ সালের স্বাধীনতা দিবসের আগে, ইউএমটি রাজা হিসাবে পরিচিত ৫২ বছর বয়সী স্বর্ণকার ভারতীয় পতাকার প্রতি তার ভালবাসা এবং শ্রদ্ধার জন্য সকলের নজর কেড়েছিলেন।এবার তার চোখের আইরিসে তিরঙা এঁকেছেন তিনি।

শিল্পীর এই শিল্প দেখে মানুষ স্তব্ধ।

তার এই রঙিন চোখের ছবি ইতিমধ্যেই তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।দেশে যখন স্বাধীনতা দিবসকে নিয়ে প্রতিদিনই অনেক সমাবেশ ও কর্মসূচির আয়োজন করা হচ্ছে তখন সাধারণ মানুষ নিজেদের মতো করে স্বাধীনতার ৭৫ বছর উদযাপনে ব্যস্ত। এ কথা মাথায় রেখে ইউএমটি রাজাও দেখিয়েছেন তার শিল্প।এটি তৈরি করার জন্য তিমি প্রথমে একটি ডিমের খোসা নিয়েছিলেন এবং তারপর সেই খোসার ভিতরের সাদা ভ্রূণের উপর একটি সূক্ষ্ম কাপড়ের মতো ছবি আকেন।

এরপর চোখের স্ক্লেরায় এই পেইন্টটি লাগানো হয়, যার কারণে চোখের আইরিসে ত্রিবর্ণটি আটকে যায়। এভাবেই শিল্পী তার চোখে তিরঙ্গা তৈরি করেছেন। রাজার এই শিল্প দেখে মানুষ বাহবা দিচ্ছেন এবং তার এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হচ্ছে।উল্লেখ্য রাজা তামিলনাড়ুর কোয়েম্বাটোরে থাকেন, তিনি খুব বেশি পড়াশোনা করেননি, তিনি ক্লাস নাইন থেকে ড্রপ আউট হয়েছিলেন। কিন্তু তার শিল্প দিয়ে তিনি সারাদেশে বিখ্যাত।



No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template