সমস্ত ভারতের খবর all India news

Monday, 29 August 2022

দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা ম্যাটাডোরের, ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ২


 ভয়াবহ পথদুর্ঘটনা হাওড়ায়। নিয়ন্ত্রণহীন ম্যাটাডোরের ধাক্কা দাঁড়িয়ে থাকা লরির পিছনে। ঘটনায় মৃত্যু হয়েছে দুই খালাসির। আশঙ্কাজনক এক। সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে ডোমজুড়ের ১৬ নম্বর জাতীয় সড়কের পাকুড়িয়া ব্রিজের কাছে। গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ।

 পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরবেলা পাকুড়িয়া ব্রিজের কাছে একটি দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারে সুপারি বোঝাই নিয়ন্ত্রণহীন একটি ম্যাটাডোর। ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে সেটি যাচ্ছিল ডানকুনির দিকে। দুর্ঘটনার জেরে দুমড়ে যায় গাড়িটির সামনের অংশ। ভিতরে আটকে পড়েন ড্রাইভার সহ দুই খালাসি। 

ভয়াবহ দুর্ঘটনা দেখে সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেন ডোমজুড় থানাতেও। পুলিশ এসে গ্যাসকাটার দিয়ে ম্যাটাডোরের দুমড়ে যাওয়া অংশটি কেটে উদ্ধার করেন চালকসহ দুই খালাসিকে। রক্তাক্ত অবস্থায় তাদের পাঠানো হয় ডোমজুড় গ্রামীণ হাসপাতালে। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিত্‍সকরা দুই খালাসিকে মৃত বলে ঘোষণা করে।

 সূত্রের খবর, মৃতদের নাম দীপ বাগ। তিনি পূর্বপাড়া কলকাতার বাসিন্দা। আরও একজন মৃতের খোঁজ চলছে। তার পরিচয় জানা যায়নি। গুরুতর আহত হয়েছেন সানি মল্লিক নামে আরও এক ব্যক্তি।

 যদিও জখম অবস্থায় চিকিত্‍সাধীন চালক। তবে দুর্ঘটনার যদি বেশ কিছুক্ষণ যানজট তৈরি হয় জাতীয় সড়কে। গোরাচাঁদ সাধুখাঁ নামে স্থানীয় দোকানদার বলেন,’ সবে ভোর হয়েছে তখন। আমি দোকান খুলছিলাম। হঠাত্‍ বিকট শব্দ হতেই পিছন ফিরে তাকাই। দেখি একটি ম্যাটাডোর ধাক্কা মেরেছে একটি লরির পিছনে। প্রথমে ভেবেছিলাম গাড়িটির ভিতরে দুজন রয়েছে। সামনে কি জানতে পারি তিনজন আটকে পড়েছেন।’

 অন্যদিকে, পুলিশ ঘটনাস্থলে উদ্ধারকার্য শেষ করার পরেই ট্রেন ডেকে সরিয়ে নিয়ে যায় ম্যাটাডোরটি। খালি করা হয় যানজট। যদিও দুর্ঘটনার পরই চালকসহ লরিটি পালিয়ে যায়। তবে প্রাথমিক তদন্তে আধিকারিকদের অনুমান, ম্যাটাডোর চালকের ভুলেই ঘটেছে দুর্ঘটনাটি।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template